1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

পেকুয়ায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৬৯ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরের দল ওই বাড়ি থেকে মূল্যবান দ্রব্য সামগ্রীসহ অন্তত ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। উপজেলার মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা শুদ্ধাখালী পাড়া নামক এলাকায় সাংবাদিকের হোসাইন শরীফ সোহেলের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বাড়ির মালিক মগনামা ইউনিয়নের শুদ্ধাখালী পাড়ার মৃত বদিউল আলমের পুত্র এশিয়ান টেলিভিশনের চকরিয়া প্রতিনিধি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক, কক্স টিভির চেয়ারম্যান সাংবাদিক হোসাইন শরীফ সোহেল জানান, শুদ্ধাখালী পাড়ায় আমার বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। আমার দুটি বাড়ি রয়েছে। একটি শুদ্ধাখালীতে অপরটি রামু রাবার বাগানের নিকটে। আমার স্ত্রী ১৫ দিন আগে মগনামা বাড়ি থেকে রামুর বাসায় চলে যায়। এরই মধ্যে চোরের দল আমার বাড়িতে ওয়ারশ রুমের ভেন্টিলেটর কেটে কৌশলে ডুকে পড়ে। এ সময় দুটি এসি, দুটি পাম্প মেশিন, কয়েকটি কম্পিউটার, সিসি ক্যামরা ও মনিটর, রান্নাঘরের মালামাল, গ্যাসের চুলার সিলিন্ডারসহ বাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। সোহেলের স্ত্রী ছেনুয়ারা বেগম জানান, আমি গতকাল রাতে রামু থেকে মগনামায় বাড়িতে এসেছি। এসে দেখতে পাই দুর্ধর্ষ চুরির দৃশ্য। প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, বিষয়টি আমাকে জানানো হয়েছে। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, ক্ষতিগ্রস্ত পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost