1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

সাধারণ জনগণ আমাকে ভালবেসে নির্বাচিত করেছেন: খোরশেদ আলম চৌধুরী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২২৫ বার

তৌহিদুল ইসলাম কায়রু, লোহাগাড়া:
লোহাগাড়াবাসীর সাধারণ জনগণ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। এজন্য সবাইকে আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা দিলাম। এ বিজয় শুধু আমার না, পুরো লোহাগাড়াবাসীর। আমি আজীবন লোহাগাড়াবাসীর প্রতি কৃতজ্ঞ। আগামীদিনে ন্যায় প্রতিষ্ঠা এবং নিজের রক্ত দিয়ে হলেও লোহাগাড়াবাসীর ঋণ শোধ করার চেষ্টা করব।

চতুর্থ ধাপে চট্টগ্রামে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লোহাগাড়া আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী নির্বাচিত হ‌ওয়ার পর সাক্ষাৎকারে এসব কথা বলেন।

খোরশেদ আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী তারই ‘বেয়াই’ সিরাজুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ৭শ ৯৩ভোট। ১ হাজার ১০৬ ভোট বেশি পেয়ে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হন খোরশেদ আলম চৌধুরী। অন্যদিকে প্রবাসী সৈয়দ আবদুল মাবুদ পেয়েছেন মাত্র ২ হাজার ৯শ ১৪ ভোট। বুধবার (৫ জুন) রাত ৯টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহাকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এম.এ মামুন ৪৩ হাজার ১শ ২০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য জমিল উদ্দিন জামিল পেয়েছেন ১১ হাজার ৮শ ৫৬ ভোট। ৭ হাজার ১শ ৬৩ ভোটে তৃতীয় হয়েছেন ফরহাদুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার ৩৬ হাজার ৯ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহিন আক্তার সানা পেয়েছেন ২৫ হাজার ৪শ ৪১ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost