1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

নাইক্ষ‌্যংছড়িতে ঘুমন্ত স্বামীর অন্ডকোষ ব্লেড দিয়ে কেটে দিল স্ত্রী!

  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৭৩ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ‍্যংছড়ি:
নাইক্ষ্যংছড়িতে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্বামীর অন্ডকোষ কেটে রক্তাক্ত করেছে স্ত্রী।
সোমবার (১০ জুন ) ভোর সাড়ে ৪ টার দিকে নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের কম্বনিয়াতে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে ওই এলাকার আবুল ফজলের ছেলে জয়নাল আবেদীন (৩০) রাতে গভীর ঘুমেই আচ্ছন্ন থাকার সুযোগে তার স্ত্রী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোছড়ি এলাকার আবুল কালামের কন্যা রেশমা আক্তার(২৩) স্বামীর অন্ডকোষের নীচের অংশ ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করে ফেলে।
জয়নাল আবেদীনের চিৎকারে পরিবারের অন‍্য সদস্যরা এসে তাকে সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।বর্তমানে জয়নাল আবেদীন চিকিৎসাধীন রয়েছেন।খবর পেয়ে ঘাতক স্ত্রী রেশমা আক্তার কে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান কার্যালয়ে গ্রাম পুলিশের হেফাজতে নেয়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন,স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে ঝগড়া চলছিল কয়েকদিন ধরে।এর জেরে ঘুমন্ত স্বামীকে স্ত্রী ব্লেড দিয়ে অন্ডকোষ কাটার চেষ্টা করেছে।তবে নীচের অংশ অনেকটা কেটে গেছে।আহত জয়নালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘাতক স্ত্রী আপাততে গ্রাম পুলিশের হেফাজতে আছে রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আবদুল মান্নান বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পায়নি।অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost