1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

পেকুয়ায় নববধূকে প্রাণনাশ চেষ্টা, উদ্ধার করল ইউপি সদস্য

  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৫৮ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় মোছাম্মৎ তাসকিয়া (১৮) নামের এক নববধূকে প্রাণনাশ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। যৌতুকলোভী স্বামী সদ্য বিবাহিত স্ত্রীকে যৌতুকের জন্য পিটিয়ে জখম করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ প্রত্যক্ষদর্শীরা ওই নারীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার (১৫ জুন) সকাল ১১ টার দিকে টইটং ইউনিয়নের সোনাইছড়ি হাজী বাজারের দক্ষিণে ফরাজী সড়কের উত্তর পাশে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই এলাকার শাহজাহানের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে, ৪ মাস আগে মোছাম্মৎ তাসকিয়া ও শাহজাহানের বিয়ে হয়। তাসকিয়া বাঁশখালীর শেখেরকিলের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবদু জব্বারের মেয়ে। তাসকিয়া ও শাহজাহানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাসকিয়া শেখেরকিলের একটি দাখিল মাদ্রাসায় ১০ম শ্রেণিতে পড়ালেখা করছিল। প্রেমের সুত্র ধরে এ দু’জন বিয়ের পিঁড়িতে বসে। ৭ লক্ষ টাকা দেনমোহরসহ মুসলিম শরীয়াত মোতাবেক বিয়ে হয়। এ দিকে যৌতুক নিয়ে ওই দম্পতির সংসারে দ্বন্ধ প্রকট আকার ধারণ করে। শাহজাহান গাড়ীর হেলপার। ৪ লক্ষ টাকা যৌতুক পেতে স্ত্রীকে চাপ প্রয়োগ করে। এমনকি যৌতুক না পেয়ে ৪ মাসের মধ্যে প্রায় ৮থেকে ১০ দফা নববধূকে শারীরিক মারধর করে। গত ১ মাস আগে স্ত্রীকে পিটিয়ে ঘর থেকে বের করে দেয়। পেকুয়া থানায় লিখিত অভিযোগ রয়েছে। এস,আই ফরিদ ওই ঘটনার তদন্ত করে। ঘটনার দিন সকালে ফের মারধর করে তাসকিয়াকে। এমনকি শ^াসরুদ্ধ করে হত্যা চেষ্টাও চালায়। গাছের বাটাম দিয়ে পিটিয়ে স্ত্রীকে আহত করে। বাড়ির একটি কক্ষে আটকিয়ে রাখা হয়। তাসকিয়ার পিতা শেখেরকিল থেকে এসে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ মো: রোকন, গ্রাম পুলিশ আজিজুর রহমান, প্রত্যক্ষদর্শী ফোরকানসহ ওই স্থানে গিয়ে আহত অবস্থায় তাসকিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ব্যাপারে তাসকিয়ার পিতা আবদু জব্বার জানান, মেয়ে সম্পর্ক করে বিয়ে করেছে। ছেলে খুবই খারাপ প্রকৃতির। আমার মেয়েটি ১০ম শ্রেণিতে পড়তো। এখন তার জীবন হুমকির দিকে। পিতা হিসেবে আমি মেয়েকে নিয়ে খুবই চিন্তিত। যৌতুকের জন্য মেয়েকে মারধর করছে। থানায় আবারো লিখিত অভিযোগ পাঠিয়েছি। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost