1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় স্বামী-স্ত্রী দম্পতিকে পিটিয়ে জখম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৯৬ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় স্বামী-স্ত্রী দম্পতিকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার (১৮ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হিরাবুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ওই এলাকার বশির আহমদের পুত্র ভ্যান চালক জেবর মুল্লুক (৫৫), তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসতভিটার সীমানা নিয়ে জেবর মুল্লুক ও সোলতান আহমদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন সকালে সোলতান আহমদের দুই পুত্র সোহেল, ইউনুছসহ ৪/৫ জনের দুবৃর্ত্তরা জেবর মুল্লুকের বসতভিটায় তান্ডব চালায়। এ সময় দু’পক্ষের বাকবিতন্ডার জের ধরে সোহেল, ইউনুছসহ দুবৃর্ত্তরা জেবর মুল্লুকের বসতবাড়িতে ঢুকে জেবর মুল্লুক ও তার স্ত্রী ফাতেমা বেগমকে গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তারা জেবর মুল্লুকের স্ত্রীর কাছ থেকে স্বর্ণালংকার লুট করে। সাফিয়া বেগম, নাসিমা বেগম, পাখি (৭০), রুবি আক্তার, জমির উদ্দিনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনা পরিকল্পিত। জেবর মুল্লুকের স্ত্রী ফাতেমা বেগমের হাড়ভাঙ্গা জখম হয়েছে। তাকে সর্বশরীরে জখম করে। জেবর মুল্লুকও আহত। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost