1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পেকুয়ায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৮৩ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেলে কেক কেটে উৎসবমুখর পরিবেশে উপজেলার দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এর আগে দলীয় কার্যালয় থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিশাল এক র‍্যালী নিয়ে পেকুয়া বাজার প্রদক্ষিণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদ। সাধারণ সম্পাদক আবুল কাশেমের অনুমতিক্রমে সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিয়াবুল হক জিকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এড. কামাল হোসেন।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড. আশরাফুল ইসলাম সজীব বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যেমন দেশের স্বাধীনতা এসেছে তেমনি আজ এ দলের নেতৃত্বে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সূচকে এগিয়ে গেছে দেশ। প্রান্তিক মানুষের কাছে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের এ অর্জনের কথা পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, পেকুয়ায় আওয়ামী লীগের গত ১৬ বছরের অর্জন সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে আমরা ব্যর্থ হয়েছি। এতে মানুষের কাছে দল সম্পর্কে এখনো নেতিবাচক ধারণা রয়ে গেছে। আওয়ামী লীগ গণ মানুষের দল এ বার্তা পৌঁছে দিতে ঐক্যের বিকল্প নেই। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে গুছাতে হবে।

সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষমতাকে দূর্বল করতে বিএনপির এজেন্ডা হয়ে দলের একটি অংশ সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছে। তাঁরা কখনো সফল হয়নি। ভবিষ্যতেও হবেনা। তৃণমূল আওয়ামী লীগকে সাথে নিয়ে এসব ষড়যন্ত্রের রুখে দেওয়া হবে।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জিএম আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল এনাম, সাধারণ সম্পাদক সুলতান মো. রিপন, উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য এইচ এম শওকত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাহ উদ্দিন মাহমুদ প্রমূখ। আলোচনা সভা শেষে দেশ ও জনগনের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost