1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় বাধ অপসারণ করতে গেলে গুলি করে হত্যার হুমকি!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২২১ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় চলাচল খালের ওপর কৃত্রিম বাধ নির্মাণ করা হয়েছে। এতে কয়েক দিনের টানা বর্ষণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। অন্তত ১০ থেকে ১৫টি পরিবারে পানি ঢুকেছে। তলিয়ে গেছে চারটি পুকুরের মাছ ও মালটা বাগান। এদিকে ওই বাধ অপসারণ করতে গেলে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
জানাগেছে, উপজেলার টইটং ইউনিয়নের বটতলী মালগারা এলাকায় একটি পানি চলাচল খালের ওপর কয়েক দিন আগে কৃত্রিম বাধ নির্মাণ করে মালগারা এলাকার মৌলভী মো.হোসেনের ছেলে রমিজ উদ্দিন। চলাচল খালের পাশে বসবাস করে আসছিলেন প্রতিবেশী ওসমান গনি।
গত কয়েক দিনের টানা বর্ষণে বাধের কারনে পানি যেতে না পারায় জলবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে ওসমান গনিসহ অন্তত ১০-১৫ টি পরিবার পানিতে ডুবতে বসেছে।
এব্যাপারে ওসমান গনি বলেন, রমিজ উদ্দিন নামের জনৈক ব্যক্তি ধানি জমিতে মাছ চাষ করার জন্য চলাচল খালে কৃত্রিম বাধ নির্মাণ করে। বাধের কারণে পানি জমে বাড়ি ঘরে ডুকছে। বাধ অপসারণের জন্য তাকে অনেকবার বলেছি। কথা শুনেনি। ইউপির সদস্য ও চেয়ারম্যানকেও অবগত করেছি। তারা সরেজমিনে এসে বাধ কেটে দিতে বলেছে। তাদের কথাও রাখেন নি। চেয়ারম্যানের কথায় বাধ কেটে দিতে গেলে রমিজ আহমদ মুঠোফোনে গুলি করে হত্যার হুমকি দেয়।
এদিকে মুঠোফোনে গুলি করে হত্যার হুমকির ১মিনিট ২৪ সেকেন্ড এর ভয়েস রেকর্ড এ প্রতিবেদকের হাতে এসেছে। এসময় রমিজ আহমদ ওসমান গনিকে প্রথমে দা দিয়ে কোপানোর হুমকি দেয়। এক পর্যায়ে মহেশখালী থেকে বন্দুক এনে গুলি করে হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে ইউপির সদস্য আব্দুল জলিল জানায়, বাধ দিয়ে পানি আটকানোর খবর পেয়ে আমি গিয়েছিলাম। মানুষের দুর্ভোগ কমাতে বাধ কেটে দিতে বলেছি।
ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, সরেজমিনে গিয়ে দেখেছি। বাধের কারনে পানি জমে গেছে। দ্রুত বাধ অপসারণ করতে নির্দেশ দিয়েছি।
এ ব্যাপারে অভিযুক্ত রমিজ আহমদ জানায়, পানি অপসারণের জন্য বাধের নিচে পাইপ বসাবো বলছি। এরপরেও তারা বাড়াবাড়ি করছে। হত্যার হুমকি তিনি সরাসরি অস্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost