1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

পেকুয়ায় সিএনজির দু’শ্রমিককে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৮০ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় শামশুল আলম (৫০) ও মোহাম্মদ আরিফ (৩০) নামক অটোরিক্সা সিএনজির দু’শ্রমিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ২৮ জুন পেকুয়ায় অটোরিক্সা সিএনজি কমিটির আধিপত্য নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় ২ জুলাই পেকুয়া থানায় একটি মামলা রুজু হয়েছে। যার নং ০১/২৪। অটোরিক্সা সিএনজির একাংশের সভাপতি মো: রফিক বাদী হয়ে ওই মামলায় অটোরিক্সা সিএনজির পেকুয়ার দীর্ঘদিনের দায়িত্বে থাকা নাছির উদ্দিনকে প্রধান আসামী করে। ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫/১৬ জনসহ ৩০ জনকে মামলায় আসামী করে। এ দিকে অভিযোগ উঠেছে, এ মামলায় উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা দুই শ্রমিককেও জড়ানো হয়েছে। মগনামার ফতেহআলী মা’র পাড়ার মৃত উকিল আহমদের পুত্র শামশুল আলম ও রাহাত আলী পাড়ার নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আরিফকেও ওই মামলায় ১১ এবং ১৩ নং আসামী করে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, শামশুল আলম ও মোহাম্মদ আরিফ অটোরিক্সা সিএনজি সংগঠনের বৈধ শ্রমিক। এ দু’জনের নামে শ্রম অধিদপ্তরে নিবন্ধিত সংগঠন অটোরিক্সা সিএনজির কক্সবাজারের বৈধ পরিচয় পত্র রয়েছে। এ ব্যাপারে শামশুল আলম জানান, আমরা (১৪৯১) রেজিষ্টার্ডের বৈধ কমিটির শ্রমিক। প্রায় ১৫ বছর ধরে এ সংগঠন নিয়ে কাজ করছি। শ্রম অধিদপ্তরের বিধি মোতাবেক শ্রমিকদের কল্যাণের জন্য তহবিল সংগ্রহ করি। নাছির উদ্দিন ও রফিকের মধ্যে মূলত আধিপত্য নিয়ে বিরোধ। সে দিন পেকুয়া বাজারে মারপিট হয়েছে। আমরা থাকি মগনামায়। আমি অসুস্থ, বাড়িতে ছিলাম। আমি ও আরিফকে পরবর্তীতে দেখি মামলায় আসামী করে। আমরা হয়রানির শিকার। শামশুল আলম আরো জানান, আমরা শ্রমজীবি মানুষ। হয়রানি করে লাভ কি। আমার কার্ড আছে, যার সদস্য নং ১৩৯৩। মোহাম্মদ আরিফ জানান, এ মামলা আমরা দু’জনের জন্য কাল্পনিক। আমরাতো মগনামার মানুষ। পেকুয়া বাজারে গিয়ে কোন পক্ষের অংশ হিসেবে মারামারি করেনি। এরপরও আসামী হলাম। যারা মিথ্যা মামলা দিয়েছে এদের বিচার আল্লাহকে দিলাম। আমি আর শামশু সংগঠনের বেতনভূক্ত কর্মচারী। যারা দায়িত্বে থাকে তাদের নিয়ে কাজ করাই হচ্ছে আমাদের মূল চিন্তাধারা। পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, পুলিশ তদন্ত করবে। নিরাপরাধ হয়ে থাকলে তদন্ত করে বাদ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost