1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

জমজম হাসপাতালের চেয়ারম্যান মোঃ নূর হোসেন,ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কবির নির্বাচিত 

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৫৮ বার

এইচ এম রুহুল কাদের,চকরিয়া:
জমজম হাসপাতাল পিএলসি বোর্ড অব ডিরেক্টরস এর সভায় ইঞ্জিনিয়ার মোঃ নূর হোসেনকে চেয়ারম্যান ( চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী ) ও মোঃ গোলাম কবিরকে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত করা হয়েছে । গত ২৫ জুন’২৪ ইং জমজম হাসপাতাল পিএলসি এর ১ম বোর্ড সভা অধ্যাপক এনামুল হক মঞ্জুর সভাপতিত্বে জমজম হাসপাতালের অফিস কক্ষে অনুষ্ঠিত হয় । উক্ত বোর্ড সভায় ডাঃ মোঃ কামাল হোছাইন, এজিএম কামরুল ইসলাম, এডভোকেট ওসমান আলী, মোঃ সিরাজুল ইসলাম, জি.এম. রুকন উদ্দীন, মাওলানা আব্দুল করিম,

জাকারিয়া মোঃ শাহাব উদ্দিন, এহছানুল আনোয়ার, মোঃ গোলাম কবিরসহ ১০ জন পরিচালক উপস্থিত ছিলেন ।

সভার শুরুতেই পরিচালক জি.এম রুকন উদ্দীন, ডাঃ মোঃ কামাল হোছাইন, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ গোলাম কবির বক্তব্য রাখেন । পরিচালকগণ হাসপাতালের আয়-ব্যয়, বিগত বছরের উন্নয়ন – অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনা পর্যালোচনা করে জমজম হাসপাতালকে অত্র এলাকার চিকিৎসা সেবার আলোক বর্তিকা হিসাবে বিনির্মাণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । সভার সভাপতি জানান, শীঘ্রই ৫ম তলার কাজ সম্পন্ন করে নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা এবং হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে আধুনিকায়ন করা হবে । হাসপাতালে সেবার মান উন্নয়নের লক্ষ্যে কর্মচারীদের ধারাবাহিক প্রশিক্ষণ ও আরো দক্ষ কর্মচারী নিয়োগ দেওয়া হবে । সভায় পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও জাকারিয়া মোঃ শাহাব উদ্দিনের প্রস্তাবে সার্বিক বিষয় বিবেচনা করে ৪ সদস্য বিশিষ্ট একটি সমঝোতা কমিটি গঠন করা হয় । উক্ত সমঝোতা কমিটির প্রস্তাব অনুযায়ী অদ্য ৬জুলাই’২৪ ইং হাসপাতালের অফিস কক্ষে মুলতবী বোর্ড সভা অনুষ্ঠিত হয় । উক্ত মুলতবী বোর্ড সভায় সকল পরিচালক সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার মোঃ নূর হোসেনকে চেয়ারম্যান ও মোঃ গোলাম কবিরকে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত করা হয় সংঘবিধি অনুযায়ী উপরোক্ত কর্মকর্তাগণ হাসপাতালের দায়িত্ব পালন করিবেন । উল্লেখ্য যে মেয়াদ শেষে গত ১৮/০৫/২৪ ইং সংঘ বিধি অনুযায়ী ৩ জন পরিচালকের নির্বাচন অনুষ্ঠিত হয় । উক্ত নির্বাচনে মোঃ গোলাম কবির সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হন । তাছাড়া মোঃ গোলাম কবির জমজম হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিভিন্ন সময়ে পরিচালক প্রশাসন, পরিচালক উন্নয়ন, ডিএমডি এবং ২০১৪ সাল হইতে এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন । সংঘ বিধি অনুযায়ী চেয়ারম্যান এবং এমডি পরবর্তী ০৩ বছরের জন্য নির্বাচিত হলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost