পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৪ ইং এর শুভ উদ্বোধনী খেলা গতকাল ১০ জুলাই টইটং উচ্চ বিদ্যালয় মাঠে ঝাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে। টইটং ইউনিয়ন পরিষদ ও টইটং উচ্চ বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, টইটং ইউপি সচিব আবদুল আলিম, টইটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম প্রমুখ। অন্যান্যদের মধ্যে ছিলেন টইটং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফয়সাল আকবর, মোহাম্মদ ইলিয়াছ মোহাম্মদ রোকন, ইউপি সদস্য মনজুর আলম। খেলায় ৭ টি ইউনিয়নের ৭ টি দল অংশগ্রহণ করবে। গতকালের খেলায় রাজাখালী ও টইটং ইউনিয়নের খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেন। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমান থাকা অবস্থায় খেলাটি শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে টইটং খেলোয়াড় দল রাজাখালী ইউনিয়নের খেলোয়াড় দলকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী লাভ করে। আগামীকাল শিলখালী ও উজানটিয়া ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে
Leave a Reply