1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত নাইক্ষ্যংছড়ি থানায় নতুন ওসি’র যোগদান লোহাগাড়ায় ডেন্টাল কেয়ারগুলোতে চলছে ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য: ভোগান্তিতে রোগীরা

আমি জনগণের ভোটে নির্বাচিত, আমার পক্ষ-বিপক্ষ নেই:আইন-শৃংখলা সভায় খোরশেদ আলম চৌধুরী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

আমি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার কাছে পক্ষ-বিপক্ষ নেই। আমি জনগণের এবং জনগণ আমার। একজন সেবক হিসেবে জনগণের মন জয় করে প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রায় অবদান রাখতে চাই। উপজেলার সার্বিক উন্নয়নে আমি আমার ভূমিকাকে প্রশংসীত করে জনগণের মাঝে স্থান করে নিতে আগ্রহী। আমার অবৈধ কোন লোভ-লালসা নেই। অবৈধভাবে অর্জন করে আমি ধনী হয়ে চাই না। আমার দৃঢ় বিশ্বাস আমরা সকলেই সততা বজায় রেখে ঐক্যমতের ভিত্তিতে উপজেলার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ থাকি, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শরীক হয়ে দেশ ও জাতির কাছে লোহাগাড়া উপজেলাকে প্রশংসীত করতে পারব ইনশা-আল্লাহ। এ ক্ষেত্রে আমি উপজেলার সর্বশ্রেণীর মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদ্বয়ের বিদায়-বরণ সহ মাসিক আইন-শৃংখলা বিষয়ক সমন্বয় সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান এর সভাপতিত্বে ১০ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত বিদায়-বরণ অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান সরওয়ার মামুন এবং মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার। একই সময় বিদায় নেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল’র মৃত্যুর পর সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেসমিন আক্তার ও ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে মাসিক আইন-শৃংখলা বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এম.এ.মোতালেব সিআইপি। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, বিদায়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন আক্তার ও ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সরওয়ার মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আখতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, উপজেলা সদর লোহাগাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ও পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদসহ অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost