এইচ এম রুহুল কাদের,চকরিয়া:
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের নিয়ন্ত্রণাধীন কাকারা বনবিটের সংরক্ষিত বন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। এসময় বনভূমি দখলে নিয়ে নির্মাণ করা একটি ঘর, এবং পলিথিনের ঘেরাবেড়া মাধ্যমে দখল করা স্থাপনা গুড়িয়ে দিয়ে সংরক্ষিত বনের প্রায় ৮০ শতক জায়গা দখল উচ্ছেদ করে বনভূমি উদ্ধার করা হয়।
শনিবার (১৩জুলাই) বিকাল ৩টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নির্দেশে কাকারা বিট কর্মকর্তা আমির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় বন কর্মীদের নিয়ে এ অভিযান চালানো হয়।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন,কাকারা ২নং ওয়ার্ডের ভিলেজার পাড়ায় সংরক্ষিত বনের জায়গা দখল ও পাহাড় কেটে ঘর নির্মাণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ঘরটি গুড়িয়ে দেয়া হয়। এবং সেখান থেকে ঘর নির্মাণের সরাঞ্জাম জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply