রিয়াজ উদ্দিন,পেকুয়া:
পেকুয়ায় কহলখালী খালের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে পেকুয়া উপজেলা পরিষদ। এ কাজে সহযোগিতায় যুক্ত হয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের ২শ স্বেচ্ছাসেবী। ১৪ আগষ্ট সকালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।
পূর্ব ঘোষণা অনুযায়ী স্বেচ্ছাসেবীরা ভাগ হয়ে কহলখালী খালের পেকুয়া সদর সিকদারপাড়া অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এ সময় একটি দলের সঙ্গে যুক্ত হয়ে উপজেলা চেয়ারম্যান নিজেই হাতে গøাভস পরে ময়লা পরিষ্কারে নেমে যান। এ সময় পরিবেশ আন্দোলনের বাপার সভাপতি সাংবাদিক সাজ্জাদুল ইসলাম জানান, পেকুয়ার খুবই গুরুত্বপূর্ণ এ কহলখালী খাল। দীর্ঘদিন ময়লা আবর্জনায় পরিপূর্ণ ছিল। আজ উপজেলা পরিষদের সহায়তায় বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিনা পারিশ্রমিকে খাল পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এগিয়ে এসেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু জানান, খালটি পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াও কিছু অংশ খনন করা হবে। যারা খালটি জবর দখল করে রেখেছে তাদের বিষয়েও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply