1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পেকুয়ার করিয়ারদিয়ায় চিংড়ি ঘেরে ডাকাতি, আহত-২

  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় উপকূলবর্তী উজানটিয়ার বিচ্ছিন্ন দ্বীপ উজানটিয়ার করিয়ারদিয়ায় বিছাখালী নামক এলাকায় চিংড়ি ঘেরে হানা দিয়েছে সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় ঘেরের ২ কর্মচারীকে পিটিয়ে আহত করে। আহতরা হলেন ঘেরের কর্মচারী মো: ফোরকান (২৮), মোহাম্মদ নাগু (৪৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত বুধবার দিবাগত রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
চিংড়ি ঘেরের মালিক আ’লীগ নেতা জিয়াবুল হক জিকু জানান, ওই দিন আমার চিংড়ি ঘেরে ডাকাতদল হানা দিয়ে অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকার চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ, নগদ ৫০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে ঘেরের ২ কর্মচারীকে আহত করে। তিনি আরো জানান, করিয়ারদিয়ার বিছাখালীতে আমার ৪০ একরের একটি চিংড়ি ঘের রয়েছে। সরকার থেকে এ চিংড়ি ঘের আমার নামে বন্দোবস্তী দেওয়া হয়। বর্ষার সময় মাছ চাষ ও শুষ্ক মৌসুমে এর জমি থেকে লবণ উৎপাদন করা হয়ে থাকে। ওই দিন সন্ত্রাসীরা মাছ ও মালামাল লুট করে ক্ষান্ত হননি। তারা হাকাবকা করতেছে। যে কোন মুহুর্তে ফের ঘেরে অনুপ্রবেশ করে গত মৌসুমে চাষীদের উৎপাদিত গর্তে মজুদ থাকা কাচা লবণ লুট করে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। জিকু আরো জানান, মাতারবাড়ি ও মহেশখালীর দক্ষিণ রাজঘাটের মৃত শব্বির আহমদের পুত্র গিয়াস উদ্দিসহ খারাপ প্রকৃতির লোকজন অস্ত্র শস্ত্র নিয়ে রাতে চিংড়ি ঘের ডাকাতির করে। এ ব্যাপারে ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জাফর আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি আমি জেনেছি। পেকুয়ার দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের ডাকাতির বিষয়টি অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost