1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

অপসারিত হচ্ছেন ইউপি চেয়ারম্যানরাও!

  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বার

নিউজ ডেস্ক:
সারা দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করা হবে কিনা, সে বিষয়ে আজ সোমবার (১৯ আগস্ট) সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি। এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা দু-একজন বাদে প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। বর্তমান পরিস্থিতিতে তাদের চেয়ারম্যানগিরিও বাতিল হচ্ছে।

এর আগে সারা দেশে ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান মারা যাওয়ায় নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে অপর এক আদেশে দেশের ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost