1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

পেকুয়ায় ভারী বৃষ্টিপাতে ৩০ টি গ্রামের সহস্রাধিক মানুষ পানিবন্দি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৭৯ বার

রিয়াজ উদ্দিন, পেকুয়া:
পেকুয়ায় গত ২ দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের কারণে ৩ ইউনিয়নের নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছে। এতে অন্তত ৩০ টি গ্রামের সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিশেষ করে টইটং ইউনিয়নের মাঝেরঘোনা রাস্তা, শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া প্রধান সড়ক ভেঙ্গে গিয়ে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার টইটং ইউনিয়নের বটতলী ১নং ওয়ার্ডের মালগাড়া, আলিগ্যাকাটা, কোনা পাড়া, বকসোমুরা, ওয়াজখাতু পাড়া, নতুন পাড়া, হাবিব পাড়া, রিজার্ভ পাড়া, ২ নং ওয়ার্ডের পন্ডিত পাড়া, শের আলি মাস্টার পাড়া, হাজির পাড়া, মিত্যান্ত ঘোনা, ৩ নং ওয়ার্ডের বাজার পাড়া, ৫ নং ওয়ার্ডের বড়পাড়া, পুরাদিয়া, ৭ নং ওয়ার্ডের হাজিবাড়ি, মাঝর পাড়াসহ প্রায় ২০টি গ্রামের অন্তত ৫শতাধিক পরিবার পানি বন্দীতে আছে। মাঝের পড়া চলাচলের রাস্তা ভেঙে পানির স্রোতে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে শিলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদু ছামাদ জানান, ইউনিয়নের পেঠানমাতবরপাড়া, হাজিরঘোনা, দোকানপাড়া, মাঝেরঘোনা, জারুলবুনিয়া, সেগুনবাগিচায় বৃষ্টির পানি ও পাহাড়ী ঢলের পানিতে বসতবাড়ি তলিয়ে যায়। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ সকল প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে যায়। বিশেষ করে জারুলবুনিয়া এলাকায় প্রধান সড়ক ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। অপরদিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা, বাজারপাড়া, হরিণাফাড়ি, সরকারী ঘোনা, সাবেকগুলদি, মোরারপাড়া, সৈকতপাড়া, নন্দীরপাড়াসহ বেশ কিছু এলাকা পানির নীচে তলিয়ে গিয়ে প্রায় ৫শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে করে মানুষের ধান, মাছ, সবজি ক্ষেতসহ ফসলি জমি তলিয়ে গেছে। এছাড়াও টইটং উচ্চ বিদ্যালয়, টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, টইটং ইক্বরা স্কুল, টইটং আলহেরা মডেল একাডেমি, হাজিবাজার আহালিয়া ইলামিয়া বালিকা মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এ দিকে টইটং ইউনিয়নে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা-কর্মীরা বন্যা দুর্গত এলাকার মানুষের নিকট ত্রাণ প্রদান করতে দেখা যায়। এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগম জানান, বন্যা মোকাবেলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী বৈঠক করা হয়েছে। এ পর্যন্ত সরকারীভাবে ২০ মেট্রিকটন চাল পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost