নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় পূর্ব মেহেরনামা গ্রামে ২.৬০ একর জমিতে সদ্য রোপিত ধানের চারা নষ্টের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে শিলখালী ইউনিয়নের পেঠানমাতবরপাড়া গ্রামের নুরুল কবিরের পুত্র রুহুল কাদের বাদী কক্সবাজারের চকরিয়া বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশী অভিযোগ রুজু করেন। যার মামলা নং সি.আর ২২১০/২৪।
অভিযোগে জানা যায়, ওই এলাকার মামলার বাদী রুহুল কাদের গং ওয়ারিশসুত্রে প্রাপ্ত মেহেরনামা মৌজার বিএস-৫৭৫ ও ৫৭০ খতিয়ানের বিভিন্ন দাগের মোট ৮.৮৪ একর জমি দীর্ঘ ২২ বছর যাবৎ ভোগ দখলে থেকে চাষাবাদ করে আসছিল। এ দিকে ওই জমির লোলুপ দৃষ্টি পড়ে ওই এলাকার মেহেরনামা গ্রামের মৃত আবু তাহেরের পুত্র আবু বক্কর ছিদ্দিক গং ও বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামের আবদুল জব্বারের পুত্র মোহাম্মদ হোছাইন গংদের। উক্ত জায়গা জবর দখলে নিতে তারা সদ্য রোপিত ধানের চারা কয়েকদফা নষ্ট করে ফেলে। সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটায়।
এ দিকে মামলার বাদী রুহুল কাদের জানান, দুবৃর্ত্তরা আমার নিকট থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। উক্ত টাকা না দিলে বিবাদীগণ বাদীকে নানা ধরনের হাকাবকা ও হুমকি ধমকি দিয়ে আসছিল। এমনকি তারা জায়গা জবর দখল করিবে ও আমাকে হত্যা করে লাশ গুম করারও হুমকি প্রদান করে। তারা কয়েকদফা ধানের নষ্ট করে বাদীর প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
সুত্র জানায়, কক্সবাজার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের অপর ৯১/২০০০ রুহুল কাদের গংকে ২৭-০৪-২০০২ ইং তারিখে ১৪৩ নং আদেশ বলে নালিশি তপসীলান্দর বিএস ৫৭৫, ৫৭০ নং খতিয়ানের বিভিন্ন দাগান্তরে মোট ৮.৮৪ একর জমি উপলক্ষে জারিকারক ও সার্ভে কমিশনার নিয়োগে ঢোল বাদ্য সহকারে দখল অর্পণ করেন। অদ্যাবধি বাদীগণ উক্ত চিহ্নিত দখলে দখল আমলে পর্যাপ্ত থাকেন ও আছেন। বর্তমানে উক্ত ঘটনার বিষয় নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে খুন খারাবী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়। সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বাদীপক্ষ স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনা প্রশাসন ও অন্যান্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply