1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের মাতম

  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার

বিজন কুমার বিশ্বাস:
কক্সবাজারের চকরিয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এসময় অপর ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে উদ্ধার করে প্রথমে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাহারিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, ওই এলাকার জমির উদ্দিনের কন্যা মিফতাহুল জান্নাত (১০) ও নবী হোসেনের কন্যা সানজিদা হোসেন ইমু (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন। একইভাবে নবী হোসেনের ছেলে আহাদুজ্জামান (৬) পুকুরে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো তিন ভাইবোন মিলে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে নবী হোসেনের মেয়ে সানজিদা হোসেন ও তার ছোট ভাই আসাদুজ্জামান পুকুরের পানিতে ডুবে যেতে দেখে তাদের বাচাঁতে চাচাতো বোন মিফতাহুল জান্নাত পুকুরে নেমে পড়ে। এসময় তাদের ডুবে যেতে দেখে শোর চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর শিশু আসাদুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. রিয়াসাদ আজিম সিদ্দিকী জানান, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া অপর শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়লে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost