তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদে চাউল ভর্তি মিনি ট্রাকের চাপায় সোহেল(২০) নামে একজন শ্রমিক নিহত হয়।
১৮ ই জুলাই সকাল ১১ টার সময় আধুনগর ইউনিয়ন পরিষদে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সোহেল, বান্দরবান জেলার আজিজ নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কলাতলি পাড়ার মৃত মোস্তাক আহমদের পুত্র।
ঘটনার প্রতক্ষদর্শীরা জানান, সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে একটি মিনি ট্রাক আধুনগর ইউনিয়ন পরিষদে যায়, চাল নামানোর জন্য ট্রাক সামনে থেকে পেছনে দিকে গেলে রাস্তার একাংশ দেবে যায়, সেই সময় নিহত শ্রমিক রাস্তার পাশের রেলিং ও ট্রাকের মধ্যখানে চাপা পড়ে। অন্য শ্রমিকরা সাথে সাথে উদ্ধার করার জন্য এগিয়ে আসে এবং দ্রুত ফায়ার সার্ভিস কে খবর দেয়। ফায়ার সার্ভিসের সহয়তা সোহেল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply