1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

চকরিয়ায় চলতি ভারী বর্ষণে ৫৪ টি রাস্তার ব্যাপক ক্ষতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বার
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality?

বিজন কুমার বিশ্বাস:
চকরিয়া উপজেলার ১ টি পৌরসভা ও ১৮ ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া কয়েক দিনের ভারী বর্ষণে ২৮৬টি রাস্তার মধ্যে ৫৪টি রাস্তার ১৪ হাজার ৫৩০ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ১৮ কোটি ৩৭ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়।
উপজেলা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর দৈনিক বার্তা কে এ বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন এলাকার স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এ ক্ষতি নির্ণয় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্ষতির পরিমাণ নিরূপণ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
বেসরকারি হিসেবে ক্ষতির পরিমাণ আরও বেশি হবে বলে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
এদিকে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট সম্প্রতি বন্যায় চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং মগপাড়া সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। এদিকে হারবাং মগপাড়া সড়ক হারবাং জমিদারপাড়া-নাপিতের চিতা সড়কের নাজুক অবস্থায় হয়েছে বলে হারবাং স্থানীয় সমাজসেবক আজিজুল হক, রফিকুল ইসলাম ও গ্রাম পুলিশের দফাদার জাহেদ জানিয়েছেন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান দৈনিক বার্তা কে বলেন, বরইতলী ইউপি নাসির মুখের ঘাটা সড়ক, বরইতলী আরএইচডি-আলমনগর সড়ক, বিবিরখিল দক্ষিণ পাড়া সড়ক, একতা বাজার পোকখাইয়া ঝিরি সড়কের নাজুক অবস্থা দেখা দিয়েছে। গাড়ি চলাচল করতে পারছে না। এ নিয়ে মানুষ চলাচলের ক্ষেত্রে বিপাকে পড়েছে।
স্থানীয়রা জানান, গ্রামীণ জনপদের ভেওলা-ঢেমুশিয়া-কোনাখালী সড়ক, সাহারবিল ইউপি টু বেতুয়া বাজার সড়ক, দৈংগাকাটা ব্রিজ চাঁদের বাপের পাড়া ও হারবাং বরইতলী সড়ক, পহরচান্দা শিকদারপাড়া গোবিন্দপুর সড়ক, হারবাং পশ্চিম বড়ুয়া পাড়া সড়ক, হারবাং ফরেস্ট অফিস-কোরবানিয়াঘোনা সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তা মেরামতের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এসব রাস্তা দ্রুত মেরামত না হলে এলাকায় উৎপাদিত পণ্য ও কাঁচামাল সরবরাহ করতে সমস্যায় পড়বে বলে স্থানীয় কৃষক বেলাল উদিন, কামাল হোসেন, আবুল কালাম মেম্বার, হেলাল উদিন সাওদাগর ও নুরুল আলম জানিয়েছেন।
এদিকে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম জানান, কোনো বরাদ্দ না পাওয়ায় ফের মেরামতের কাজে হাত দিতে পারছি না। তবে বরাদ্দ পেলে দ্রুত মেরামতের কাজ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost