1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম’র যৌথ অভিযানঃ ৪ দোকানে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার

সংবাদ বিজ্ঞপ্তি:
১৯ সেপ্টেম্বর, ২০২৪ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়): আজ দুপুর ১ টায় ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র উদ্যোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম এর সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম এর বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ, সহকারী পরিচালক আনিসুর রহমান এবং রানা দেবনাথ। পাশাপাশি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশ অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাব্বি তৌহিদ, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ।

ক্যাম্পাসের জিরো পয়েন্টের খাবারের রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হলে অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, অপরিষ্কার ও নোংরা খাবার পানি এবং খাবারের মূল্য তালিকা না টাঙানো সহ বিভিন্ন ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। অভিযান পরিচালনা কালীন জিরো পয়েন্টের ৪ টি খাবারের দোকানকে এসব ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য সতর্কতামূলক সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। উপপরিচালক ফয়েজুল্লাহ বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসকল ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য আরো অধিক অর্থদণ্ডের বিধান রয়েছে। কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে সতর্কতামূলক এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে এবং দোকানদারেরা যদি আবারো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড করে তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।” ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম বলেন, “ ক্যাম্পাসের বিভিন্ন স্থানের যেমন জিরো পয়েন্ট, লেডিস ঝুপড়ি, কলা ঝুপড়ি, সমাজবিজ্ঞান ঝুপড়ি, ২ নং গেইট এবং রেলক্রসিং এর দোকান সমূহে আমাদের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিতরের যানবাহনের ভাড়া সহ যাবতীয় ভোক্তা অধিকার সম্পর্কিত বিষয় সমূহও আমাদের মনিটরিং এর আওতাভুক্ত থাকবে। যে কোনো ধরনের ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর সহায়তায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost