1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নাইক্ষ‍্যংছড়ির ফুলতলীতে জনসচেতনতা মুল সভা বিজিবির চোরাচালান প্রতিরোধে দিক নির্দেশনা

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ‍্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক জনসচেতনতা মূলক সভা করা হয়েছে
শুক্রবার ২০ সেপ্টেম্বর দুপুরে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনস্থ ফুলতলী বিওপির নায়েক সুবেদার আব্দুর রশিদের নেতৃত্বে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফুলতলী মোড়ে এক জনসচেতনতা মূলক মতবিনিময় সভা করা হয়। উক্ত জনসচেতনতা মূলক সভায় অবৈধ ভাবে সীমান্ত পারাপার, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক অবৈধ অনুপ্রবেশ,নারী ও শিশু পাচার,চোরাচালান এবং মাদক পাচার রোধে এবং বাংলাদেশী পন্য সামগ্রী চোরাই পথে কোন ভাবেই যেন মিয়ানমারে পাচার হতে না পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এছাড়া এলাকায় কোন অপরিচিত ব্যক্তি প্রবেশ করলে সাথে সাথে বিজিবিকে অবগত করাসহ সকলকে সচেতন থাকতে আহ্বান করা হয় এবং বিজিবিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তা করার জন্য অনুরোধ করেন।
এদিকে নাইক্ষংছড়ি ১১ বিজিবি’র জোন কমন্ডার ও অধিনায়ক লে: কর্ণেল সাহল আহমদ এসি, জানান মাদক ও যেকোন অপরাধ দমনে বিজিবি সবসময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost