নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। এমনি মন্তব্য করে সকালে কক্সবাজারের পেকুয়ার শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত উদ্দেশ্যে যাত্রাপথে এক পথ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ১১টায় চৌমুহনী শহীদ ওয়াসিম চত্বরে অনুষ্ঠিত পথসভায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন শহীদ ওয়াসিমের আত্মত্যাগের কথা আজিবন মনে রাখবে ছাত্রদল। শহীদদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে সকলকে সচেতন থাকার আহবান জানান। পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম রবি, বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাদাত হোসেন রিপন, পেকুয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারেফুল ইসলামসহ অনেকে। এছাড়া খাগড়াছড়ি, কক্সবাজার, লামা, চকরিয়া, মহেশখালীসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে নেতৃবৃন্দরা শহীদ ওয়াসিমের কবর জেয়ারত শেষে তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করেন। পরে শহীদ ওয়াসিমের পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এদিকে জুমার নামাজের পর আগত কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের পিতা-মাতার খবর জিয়ারত করেন।
Leave a Reply