ইউসুফ বিন হোছাইন:
কক্সবাজারের চকরিয়ায় ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক মোঃ জুয়েল (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
গতকাল রোববার সকাল ৯টার দিকে পৌরসভার কোরক বিদ্যাপীঠ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড স্বপ্নপুরীস্থ মরহুম শামসুদ্দীন পেশ কারের ছেলে। তিনি আবুল খায়ের কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে ফুলতলা থেকে চিরিংগা বাজারে দিকে যাচ্ছিলেন জুয়েল। কোরক বিদ্যাপীঠের সামনে পৌঁছলে দ্রুতগতি ইট বোঝাই একটি ডাম্পার ট্রাক পেছন দিক থেকে জুয়েলকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ডাম্পার ট্রাকটি জব্দ করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।##
Leave a Reply