1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

রাষ্ট্রসংস্কারের পাশাপাশি ‘নির্বাচনী রোডম্যাপ’ ঘোষণার আহ্বান, সালাউদ্দিন আহমেদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার

বিজন কুমার বিশ্বাস:

বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের সঙ্গে সঙ্গে একটি ‘নির্বাচনী রোডম্যাপ’ ঘোষণা জরুরি। তাহলেই জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থার দিকে এগোচ্ছে। এতে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, সব রাজনৈতিক দল চায় যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেই সংস্কার হবে নির্বাচনমুখী সংস্কার। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহতের জন্য মাঝখানে যাতে কোনো ষড়যন্ত্রের কবলে না পরে সেই লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি।
আপামর ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে অর্থবহ করতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, ‘অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে।
দেশের প্রতিটি সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের প্রতিটি মানুষকে ফিরিয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য গণমাধ্যমের কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে নিজেও গুমের শিকার হয়েছেন জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা আয়না ঘর বানিয়ে গুম, খুন নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। এদেশের মানুষ এ অধিকার আর ফিরিয়ে দিবে না বিগত ফ্যাসিস্ট সরকারের কাছে। এ সময় স্বৈরাচারের হাতে নির্মমভাবে খুন-গুমের শিকার হওয়া সব নেতাকর্মীসহ ছাত্র-আন্দোলনে শহীদদের কথা স্মরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ষ্টসালাহউদ্দিন আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ জেলা কমিটির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost