1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

আইএসডিই বাংলাদেশের উদ্যোগে দরিদ্রদের মাঝে গৃহ নির্মান ও সংস্কারে নগদ সহায়তা বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার

সংবাদ বিজ্ঞপ্তি:
বেসরকারি উন্নয়ন সংগঠন আইএসডিই ISDE Bangladesh উদ্যোগে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি’র Muslim Charity এর সহযোগিতায় ২৬ সেপ্টেম্বর ২০২৪ ইং চকরিয়া উপজেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঘর মেরামত, আসবাবপত্র ও গৃহস্থলির উপকরণ ক্রয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে নগদ সহায়তা বিরতন করেন। নগদ সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ উপলক্ষে আরও উপস্থিত ছিলেন আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাজ্জাদুল হক, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল হক, আইএসডিই বাংলাদেশের চকরিয়া উপজেলা ম্যানেজার এম জালাল উদ্দীন ও প্রজেক্ট অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৭টি পরিবারকে ঘর মেরামত করার জন্য নগদ ৭৭,০০০(সাতাত্তর হাজার) টাকা করে ৫ লক্ষ উনচল্লিশ হাজার টাকা বিতরণ করেন।

এ উপলক্ষে অনানুষ্ঠানিক ভাবে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম দরিদ্র ও গৃহহীন মানুষকে গৃহ নির্মান করে দেয়া ও গৃহ সংস্কারের জন্য সহায়তার হাত প্রসারিত করার জন্য আইএসডিই বাংলাদেশ ও মুসলিম চ্যারিটিকে ধন্যবাদ জানান। বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো এভাবে দরিদ্র মানুষের কল্যানে এগিয়ে আসলে মানবতার জয় হতো। যদিও অনেকগুলি এনজিও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো বানিজ্যিক কার্যক্রমে আগ্রহী দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে এখানে এসে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। মানবতার কল্যানে বেসরকারী সংগঠনগুলি এগিয়ে আসবেন, উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

শুভেচ্ছা বক্তব্যে আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম বলেন স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা হিসাবে কক্সবাজারের বিভিন্ন দুর্গম ও পিছিয়ে পড়া এলাকার দরিদ্র মানুষের কল্যানে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। চকরিয়া উপজেলার প্রান্তিক, পিছিয়েপড়া দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে আমাদের বিভিন্ন মানবিক ও সেবামুলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। আমাদের এ সমস্ত মানবিক কার্যক্রম পরিচালনায় যুক্তরাজ্যের বিভিন্ন ব্যক্তির দান-অনুদান অব্যাহত রাখার জন্য মুসলিম চ্যারিটির মাধ্যমে তাদের প্রতি আমরা গভীর ভাবে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।

উল্লেখ্য আইএসডিই বাংলাদেশ যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটির সহযোগিতায় কক্সবাজার জেলার চকরিয়া ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ১১ টি নতুন ঘর নির্মান করেছেন। এবছর আরও ০৫টি নতুন ঘর স্থাপনের জন্য নগদ সহায়তা প্রদান করছেন। তারই অংশহিসাবে ১১টি ঘরের সংস্কার, গৃহের সার্বিক রক্ষনাবেক্ষন কাজ, প্রয়োজনীয় আসবাবপত্র ও গৃহস্থলির উপকরণ ক্রয়ের জন্য নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost