1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

চকরিয়ায় যৌথবাহিনীর হাতে সেনা কর্মকর্তা হত্যার মূল আসামি সহ গ্রেফতার ২

  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার

বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি:
চকরিয়ার ডুলাহাজারা মাইজপাড়ায় সেনা কর্মকর্তা লে. তানজিম সরোয়ার নির্জন হত্যাকান্ডের মূল হোতা নাছির উদ্দিন ও সহযোগী এনামুল হককে কক্সবাজারের চকরিয়ার পৌরসভার ৫নং ওয়ার্ডের মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মূলত নাছির উদ্দীন গলায় ছুরিকাঘাত করে সেনা কর্মকর্তার মৃত্যু নিশ্চিত করে বলে জানিয়েছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় আগ্নেয়াস্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবুল কালাম চৌধুরী।
গ্রেফতার নাছির উদ্দিন চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিজার্ভপাড়া আবদুল মালেকের ছেলে এবং এনামুল হক একই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত নুরুল আলমের ছেলে বলে জানান।
র‍্যাব কর্মকর্তা মো. আবুল কালাম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন অভিযান টিমের ইনচার্জ লে. তানজিম সরোয়ার নির্জন। এ ঘটনায় ইতিমধ্যে দুইটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost