পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় পেকুয়া উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম। প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার উলফাৎ জাহান চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আমিনুর রশিদ, মৌলবীবাজার ফারুকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, ফৈজুন্নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী, অধ্যক্ষ নুরুল আমিন, পেকুয়া জিএমসির সিনিয়র শিক্ষিকা মারুফা দিদা, মাষ্টার আনোয়ার সাদাত, নাজিম উদ্দিন, মোস্তফা জমির প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র্যালী পেকুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা শিক্ষকদের সরকারী বেসরকারী বৈষম্য নিরসন করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
Leave a Reply