1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

লোহাগাড়ায় সাড়ম্বরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

শিক্ষক দিবস একটি বিশেষ দিন, যা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য উদযাপন করা হয়। প্রতিটি জাতির উন্নয়নের মূলে শিক্ষকদের অবদানের স্বীকৃতিতে বাংলাদেশ জেনারেল টিচার্স এসোসিয়েশন, লোহাগাড়া উপজেলা শাখা, চট্টগ্রাম- এর উদ্যোগে গত 05 অক্টোবর (শনিবার) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ জেনারেল টিচার্স এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ- অধ্যাপক মুহাম্মদ আবু তাহের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, বাংলাদেশ জেনারেল টিচার্স এসোসিয়েশন লোহাগাড়ার সি: সহ সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মুহসিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রধান শিক্ষক ফোরামের সভাপতি মুহাম্মদ আবু বকর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দু শুক্কুর। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বেসরকারি শিক্ষকদের সকল প্রকার বৈষম্য দূর করে এক দফা দাবি জাতীয়করণ করার জন্য জোরালো দাবী জানানো হয়।
অধ্যাপক আহসান হাবিব ও অধ্যাপক মুহাম্মদ ওয়ালিউল্লাহ এর সঞ্চালনায় আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হাতে পুরষ্কার প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost