1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

নাইক্ষ্যংছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২৪ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে নাইক্ষ্যংছড়িতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২৪ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ জনসাধারনের অংশ গ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় অনুষ্ঠিত র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সোমবার (৭ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা
প্রশাসনের আয়োজনে নাইক্ষ্যংছড়ি অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২৪ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নাইক্ষংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেড এ সেলিম,নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল মিয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক,নাইক্ষংছড়ি থানা’র সেকেন্ড অফিসার
মো: ইউসুফ,
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ।
আলোচনা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য নিশ্চিত করতে হবে সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ। এবং শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিত করতে পরিবারে দায়িত্বশীল হতে হবে বলে এই বিষয়ে তিনি গুরুত্বরোপ করেন।
তিনি আরো বলেন,শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সাংস্কৃতিক বিকাশের জন্য দিতে হবে উপযুক্ত পরিবেশ। এগুলো শিশুদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost