1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযান: লেমুছড়ি সীমান্ত দিয়ে পাচারের চেষ্টাকালে বিভিন্ন পণ্য সামগ্রী উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তের দৌছড়ি ইউনিয়নের ১১ বিজিবির অধীনস্থ লেমুছড়ির বালুরমাঠ নামক স্থান থেকে অবৈধ ভাবে মিয়ানমারে পাচারকালে বিজিবি বিস্কুট,চাউল,কোমল পানীয়,ইদুঁর মারার ফাঁদ,লাভ ক্যান্ডি,ফ্রেস ওয়েফার সহ বিভিন্ন পণ্য সামগ্রী উদ্ধার করেছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯ টার সময় নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধীনস্থ লেম্বুছড়ি বিওপি এর নেতৃত্বে টহল দল বিজিবির অধীনস্থ বিওপির টহল দলের দায়িত্ব পূর্ণ সীমান্ত পিলার-৪৯ এলাকার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি থেকে দক্ষিণে
লেমুছড়ির বালুরমাঠ নামক স্থান থেকে অবৈধ ভাবে মিয়ানমারে পাচারকালে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী বিভিন্ন খাদ্য ও পণ্য সামগ্রী উদ্ধার করে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে,কোকোনাট বিস্কুট ৪০৮ প্যাকেট,কোমল পানি গিয়ার ৮০ টি,ইদুর মারার ফাঁদ ৮ টি, চাউল ৫০কেজি লাভ ক্যান্ডি ১০ জার,ফ্রেস ওয়েফার বিস্কুটের ১২ জার।
নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধিনায়ক লে : কর্ণেল সাহেল আহমেদ নোবেল বলেন, মালিকবিহীন উদ্বারকৃত মালামাল গুলি বিজিবি হেফাজতে রয়েছে।
পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি চলছে বলেও জানান।
এছাড়া তিনি আরো জানান, মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।
উল্লেখ্য,নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অধিনস্থ সব সীমান্ত এলাকায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে ব‍্যাপক ভাবে চেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost