1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

নাইক্ষংছড়িতে সীমান্তে গহীন পাহাড়ে অভিযানে ১১ বার্মিজ গরু জব্দ

  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে গহীন পাহাড় থেকে বার্মিজ গরু
জব্দ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকালে নাইক্ষংছড়ি ফুলতলী,লেম্বুছড়ি ও জারুলিয়াছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আসার সময় পৃথক পৃথক অভিযানে ১১টি বার্মিজ গরু জব্দ করেন বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী, বিওপিলেম্বুছড়ি,ও জারুলিয়াছড়ি বিওপি টহদলের কমান্ডারদের নেতৃত্বে বিওপি হতে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে সীমান্ত শূন্য লাইনের পাশে বাংলাদেশের অভ্যন্তরে গহীণ পাহাড় থেকে মালিকবিহীন বার্মিজ ১১টি গরু
জব্দ করা হয়।
বিজিবির একটি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য,সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
স্থানীয়দের দাবি,বিজিবির চোখে ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে আসছে ঝাঁকে ঝাঁকে গবাদিপশু ও মাদকদ্রব্য। বিনিময়ে বাংলাদেশ থেকে যাচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল, ঔষুধ, চাউল, তরিতরকারি, মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও মালামাল।
বাংলাদেশ থেকে যে পরিমাণ মালামাল মিয়ানমারে পাচার হচ্ছে এভাবে চলতে থাকলে দেশে এসব পণ্যসামগ্রী ও খাদ্য ঘাটতির আশঙ্কা করেন সচেতন মহল।
অনতিবিলম্বে সীমান্তে চোরাচালান বন্ধে করতে কঠিন প্রদক্ষেপ গ্রহনে সীমান্ত রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন জনসাধারণ।
নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধিনায়ক লে,কর্ণেল সাহেল আহমেদ নোবেল বলেন,
মালিকবিহীন জব্দকৃত ১১টি গরু বিজিবি হেফাজতে রয়েছে।
নিলাম করার কার্যক্রম ব্যাটেলিয়নে প্রক্রিয়াধীন বলেও জানান।
এছাড়া তিনি আরো জানান, মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।
উল্লেখ্য,নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অধিনস্থ সব সীমান্ত এলাকায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে ব‍্যাপক ভাবে চেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost