1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা বিএনপির

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া চট্টগ্রাম।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা বিএনপি’র নেতারা। ১১ আক্টোবর সন্ধ্যায় উপজেলা আধুনগর ও কালাউজান ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সাজ্জাদুর রহমান। সদর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব শহিদুল আলম, কলাউজান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব মিয়া মো: রফিক, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আলা উদ্দিন বাচ্চু, সহ জেলা-উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আসহাব উদ্দিন চৌধুরী বলেন, দুর্গোৎসবকে সার্বজনীন করতে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে অতন্দ্র প্রহরী হিসেবে থাকবে। প্রত্যেকটি মন্ডপে আমাদের স্বেচ্ছাসেবক দল নিয়োজিত আছে। আপনারা নির্বিঘ্নে পূজা অর্চনা করবেন। কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট যেন না হয় সেদিকে সকলে খেয়াল রাখবেন। হিন্দু, মুসলিম কোন ভেদাভেদ নেই, আমাদের পরিচয় আমরা সবাই মানুষ, একে অপরের ভাই, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। কোন ষড়যন্ত্রকারী অপশক্তি এ বন্ধন ছিন্ন করতে পারবে না। আপনাদের পূজা উদযাপন সফল হোক শান্তিপূর্ন হোক সেই প্রত্যাশা আমাদের থাকবে।

এসময় বিএনপি নেতারা সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ব স্ব ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost