1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

চকরিয়া পৌর এলাকায় দুইশর অধিক ভাসমান অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার

বিজন কুমার বিশ্বাস:
কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ফখরুল ইসলামের নেতৃত্বে বুধবার (১৬অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, পুলিশ, সড়ক বিভাগ, পৌর কমিউনিটি পুলিশ, নিরাপদ সড়ক চাই (নিসচা) নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: এরফান উদ্দিন, থানার ওসি মো: মঞ্জুর কাদের ভুইয়া, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মাসউদ মোর্শেদ। অভিযানকালে প্রায় দুই শতাধিক ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
প্রশাসনের অভিযানকে ধন্যবাদ জানিয়ে যানজট মুক্ত রাখতে তা অব্যাহত রাখার আহ্বান জানান সচেতন মহল। পৌর শহরকে যানজট মুক্ত রাখতে অভিযান ও টহল অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ফখরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost