1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

চট্টগ্রামে প্রথম মহিলা ও বাচ্ছাদের দন্ত চিকিৎসায় “ফ্লোরা ডেন্টাল কেয়ার” উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৪০৭ বার

তৌহিদুল ইসলাম কায়রু:
চট্টগ্রামের এই প্রথম এবং একমাত্র মহিলা ও বাচ্ছাদের দন্ত চিকিৎসা সেবা কেন্দ্র ফ্লোরা ডেন্টাল কেয়ার উদ্বোধন করা হয়েছে।

১৭ই অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নগরীর পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকায় একুশে হাসপাতাল সংলগ্ন ২নং রোডের ২৮ নম্বর বাড়িতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ফ্লোরা ডেন্টাল কেয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল, ঢাকার সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোস্তাক এইচ সাত্তার।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইআইইউসির সহযোগি অধ্যাপক ইলিয়াছ, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, ডাঃ পলাশ দাশ, ডাঃ শুভ্র দত্ত, ডাঃ শোয়াইব হোসাইন, ডাঃ শাফি রাইসুল মাহমুদ, ডাঃ রোবায়েত ফারহানা, ডাঃ তাসনিম কাশেম নিপু, ডাঃ নিশাত তাসনিম লিজা, ডাঃ সামিরা, আইআইইউসির প্রভাষক মাহমুদুল হাসান, মধুবন কোম্পানির ডিএমডি জনাব নুরুল আমিন, বহদ্দারহাটের বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক চৌধুরী, সুপার মাওলানা জহির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল নুর, মেরেডিয়ানের পরিচালক মাইনুল হোসেন, মতি টাওয়ারের সাবেক ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল উদ্দিন, সাতকানিয়া সমিতির সদস্য জসিম উদ্দিন, আইআইইউসির সিনিয়র এডমিন অফিসার খোরশেদ, কাজী এরশাদ হোসেন, ব্যবসায়ী আমিনুর রসুল রাসেল, মুহাম্মদ তারেকসহ আত্মীয় স্বজন ও অনেক শুভানুধ্যায়ী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং এর অধ্যক্ষ আসাদ আদিল।

ডেন্টাল কেয়ারটি পরিচালনায় থাকবেন ডাঃ নাসরিন সুলতানা আঁখি ও তার সহপাঠী এবং দীর্ঘ দিনের সহকর্মী ডাঃ উম্মে হানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost