1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

লোহাগাড়ায় জায়গা-জমির বিরোধ: প্রতিপক্ষের হামলায় প্রবাসী সহ গুরুতর আহত ৩

  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রবাসী সহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
২১ অক্টোবর (সোমবার) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়ন সেনেরহাট মাষ্টার পাড়ায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য সোহেল আব্বাস বাদী হয়ে একই এলাকার মমতাজুর রহমানের পুত্র মোহাম্মদ এনাম, মোহাম্মদ জাহাঙ্গীর, মৃত আব্দুল গণির ছেলে হেলাল ও রাসেলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী মফিজুর রহমান ও অভিযুক্ত ব্যক্তিগণ চাচা-ভাতিজা। তাদের মধ্যে বাড়ি-ভিটা ও জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল এবং ঐ জায়গা নিয়ে একটি মামলাও চলমান আছে।
অভিযোগের বাদী সোহেল সাংবাদিককে জানান, “ঘটনার দিন আমার আব্বা ওই জায়গার মামলার বিষয়ে সাতকানিয়া আদালতে যাচ্ছিলেন। প্রতিপক্ষগণ ও ভাড়াটিয়া সন্ত্রাসী আমার আব্বাকে যাওয়ার পথে একা পেয়ে পথরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র, হাতুড়ি ও লোহার রড নিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে তার হাত-পা ভেঙে দেয়। তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন এবং আমার আম্মা দৌড়ে গেলে প্রতিপক্ষগণ তাকে এলোপাথাড়ি মারধর করে জখম করে। এসময় আমার বোন মোবাইল ফোনে হামলাকারীদের হামলার ভিডিও ধারণ করতে গেলে তারা আমার বোনের কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়। এরপর তারা আমার আব্বার কাছে থাকা নগদ 2০ হাজার এবং এবং 6 হাজার সৌদি রিয়াল লুট করে। এসময় আমি বাড়ির ভিতর অবস্থান করায় প্রতিপক্ষরা আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো কিরিচ নিয়ে মারতে উদ্যত হয়। তখন আমি প্রাণ বাঁচানের জন্য আত্মগোপন করলে প্রতিপক্ষগণ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার আমার আব্বার অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।” তিনি আরও জানান, “আমার মা ও আমার বোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। বর্তমানেও আমরা সপরিবারে জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
অভিযুক্ত ব্যক্তিদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
লোহাগাড়া থানার অফিসার-ইন-চার্জ বলেন, “বড়হাতিয়ায় জায়গা-জমির বিরোধে হামলার ঘটনার খবর পেয়েছি। তদন্ত সহকারে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost