1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন পণ্য জব্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি::
বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি অভিযান জোরদার করেছে। চোরাকারবারিদের উপদ্রব বেড়ে যাওয়ায় রাত-দিন এ অভিযান চালাচ্ছে তারা। তারই ধারাবাহিকতায় বিজিবির জোয়ানরা মঙ্গলবার সকালে অভিযানে জব্দ করে বিপুল পরিমাণ চাউল,দুধ,সাবান,বিস্কুট। পৃথক অভিযানের জব্দ করা হয় বিভিন্ন প্রকার চোরাইপণ্য
ও খাদ্য সামগ্রী।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়,
মঙ্গলবার (২২অক্টোবর) সকাল ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের অধীন লেম্বুছড়ি বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারিরা বাংলাদেশ হতে মিয়ানমারে পাচারকালে মালিকবিহীন চাউলের বস্তা,দুধ, বিস্কুট,সাবানসহ বিভিন্ন প্রকার পণ্য জব্দ করে।
জব্দকৃত মালিকবিহীন বিভিন্ন পণ্য নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে নিলামের প্রক্রিয়াধীন এবং অভিযান চলমান রয়েছে।
১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্ণেল মো. সাহল আহমেদ নোবেল এসি. বিষয়টি নিশ্চিত করে বলেন,দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চোরাকারবারিরা অপতৎপরতা চালালেও তেমন সুবিধা করতে পারছে না। কেননা ১১ বিজিবি জোয়ানদের কঠোর অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য সীমান্তের বিভিন্ন গ্রামে বা এলাকায় সমাবেশ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost