জাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু হান্নানের সভাপতিত্বে রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন রামু উপ যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম।
এই সময় গর্জনিয়া,কচ্ছপিয়ার প্রত্যন্ত এলাকা থেকে আগত ৫ শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের ব্লাড গ্রুপিং, রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা: মোহাম্মদ আজিজ,
ডা: সানজিদা সুলতানা ববি,ডা: নাছির উদ্দিন,ডা:শফিক আহমদ।
চিকিৎসা সেবা প্রদান পূর্বক রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু হান্নানের সভাপতিত্বে গর্জনিয়া আল আমিন রাইস মিল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম,
কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শামসুল আলম শাহিন,কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হক রাসেল,কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো : উসমান, যুব নেতা কামরুল ইসলাম সোহেল,যুবদল নেতা মহি উদ্দন প্রমুখ। এই সময় রামু উপজেলা,কচ্ছপিয়া ইউনিয়ন,গর্জনিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল,শ্রমিক দল,কৃষক দল, ছাত্রদল এর নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল সাধারণ মানুষের জন্য কাজ করছে। সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। বক্তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন।
তারা বলেন, বিগত দিনে জনগণকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল। দেশে সর্বক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। যে কারণে ছাত্র-জনতা মাঠে নেমেছিল এবং স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছিল। তারা বলেন গৌরব সংগ্রাম ঐতিহ্য ও সাফল্যের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাধারণ মানুষের স্বার্থ ফ্রি মেডিকেল ক্যাম্প করায় আমরা আনন্দিত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল আজ ঐক্যবদ্ধ ,আমরা চাই তিনি দেশে ফিরে আসবেন এবং তার নেতৃত্বে জাতীয়তাবাদী দল পরিচালিত হবে। জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফ্রি চিকিৎসা নিতে আসা কচ্ছপিয়ার বালু বাসার হোসাইন আহমদ স্ত্রী মোতাহারা বেগম , কচ্ছপিয়ার কমলা পাড়ার মোহাম্মদ আলীর পুত্র মহি উদ্দিন,কচ্ছপিয়ার এমদাদ মিয়ার পুত্র আব্দুল হাকিম,গর্জনিয়ার মো: হাসেমের স্ত্রী রোজানা বেগম,গর্জনিয়ার জহির উদ্দিনের পুত্র নুরুল ইসলাম সহ ৫ শতাধিক সাধারণ মানুষজন ফ্রি মেডিকেল ক্যাম্প করায় আনন্দ প্রকাশ করে আয়োজক কচ্ছপিয়া ইউনিয়ন যুব দলকে ধন্যবাদ জানান ।
Leave a Reply