1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামায়াত ইসলামীর আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন,এদেশের সকল মানুষকে সাথে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা যেন ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে মাঠে ময়দানে সোচ্চার থাকতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ মনে করে তাদের ভরসা এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী।আমাদের মানুষের কাছে যেতে হবে,মানুষের সেবক হতে হবে।অনুষ্ঠানে বক্তারা ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডি ঘটনার নানা স্মৃতিচারণ ও ঘটনা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামী সাধারণ সম্পদক মওলানা ইদুল আমিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামায়াতের সভাপতি মাষ্টার আব্দুল গফুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী।
অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বান্দরবান জেলা জামায়াকের সহসভাপতি রফিক আহমদ,সাবেক সাধারণ সম্পাদক মো: ইসলাম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মোতাহারুল হক,উপজেলা জামায়াতের অফিস ও সাহিত্য সম্পাদক ও উপজেলা জামায়াতের মিডিয়া সভাপতি মাহমদুল হক বাহাদুর,উপজেলা জামায়াতের মাইতুলমাল সম্পাদক মাওলানা আব্দুল রহমান শামিম,উপজেলা জামায়াতে সাবেক ওলামা মাশায়েখ পরিষদেরর সভাপতি সৈয়দ কাসেম, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি হাফেজ আবু সোলতান আহমদ, উপজেলা জামায়াতের ব্যবসায়ী পরিষদের সভাপতি জাকের আহমদ,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মওলানা ফরিদুল আলম,জামায়াত নেতা ও সাংবাদিক মো: তৈয়ব উল্লাহ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অতিথি হিসেবে জামায়াত নেতা বদুলরুল ইসলাম (বদু) মনির সিকদার, আজিজুল হক আজিজসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াত শিবিরের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost