1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নাইক্ষ্যংছড়িতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার সময়ে উপজেলা যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি‌টি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাইক্ষ্যংছড়ি সদরের বাজারের সংলগ্ন ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয়ের মাঠে  এসে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাইক্ষ্যংছড়ি উপজেলা  আহবায়ক আবু ছুফিয়ান চোধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু কাইছার এর  সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা  বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি  জহির উদ্দিন মাসুম। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,উপজেলা বিএনপি সভাপতি আরিফ উল্লাহ  ছুট্টু,সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল আবছার সোহেল, সদর বিএনপির আহবায়ক সাংবাদিক মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক জহির আহমদ উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়াবুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,যুব দলের উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম রাসেল, ছাত্র দলের নেতা শাহে নেওয়াজসহ আরও অনেকে।বর্ণাঢ্য র‌্যালি‌ ও যুব সমাবেশে উপজেলা, ইউ‌নিয়ন এবং ওয়ার্ডসমূহের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন প্রধান অতিথি জাবেদ রেজা বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে।
তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost