পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সমবায় দিবস পালিত হয়েছে। “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পেকুয়া উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে ২ নভেম্বর সকাল ১১ টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা সমবায় অফিসার মোস্তফা জামান। পেকুয়া উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ফৈয়জুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মইনুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা, পেকুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোছাইন, জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা: নুরুল কবির প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে এক র্যালী পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলার ১৭২ টি সংগঠনের সভাপতি/সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply