1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রামুর কচ্ছপিয়ায় গো খাদ্য খড়ের পাশে রক্তাক্ত লাশ

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামে গো খাদ্য খড়ের পাশে আব্দুল গফুর (৫৫) নামে এক ব্যাক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল গফুর ওই এলাকার মৃত জালাল আহমদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়- শনিবার ভোর রাতে নিজ ঘর থেকে আব্দুল গফুর বের হয়। সকালে অন্যের ঘর‌ সংলগ্ন গো খাদ্য খড়ের পাশে তাঁর রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। তাদের ধারণা বৈদ্যুতিক শক দিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। রোহিঙ্গা আব্দুল হামিদ এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেন তারা।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে আব্দুল গফুরের মৃতদেহ উদ্ধার করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তার সুরতহাল করা হয়।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে সুরতহালে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শকে তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost