তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রাম লোহাগাড়ায় গত ১ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিকে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার-ইন-চার্জ আরিফুর রহমান। আটককৃত জাহাঙ্গীর আলম (৪০) চুনতি ০৯নং ওয়ার্ড পানত্রিশা এলাকার মৃত সৈয়দের পুত্র এবং একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, জাহাঙ্গীর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পরিচয়ে ও প্রভাবে এলাকার বিভিন্ন সরকারি গাছপালা, মাটি ও বালু পাচার, সমাজে বিশৃঙ্খলা এবং অনেক অনৈতিক কর্মকান্ডে লিপ্ত ছিল। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সশস্ত্র সক্রিয় অবস্থান করেছিল। সর্বশেষ ৫ আগস্ট বিগত সরকার পতনের পর হতে গা-ঢাকা দেয় সে।
লোহাগাড়া থানার অফিসার-ইন-চার্জ আরিফুর রহমান জানান, “আটককৃত জাহাঙ্গীর লোহাগাড়ায় নাশকতা ও বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত ব্যক্তি। তাছাড়া তিনি নারী নির্যাতন সহ একাধিক মামলার আসামী হিসেবে তালিকাভুক্ত আছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়।”
Leave a Reply