1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

রাতভর বিস্ফোরণের শব্দে আতংকে টেকনাফ সীমান্তবাসী

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার

বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি:
মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সশস্ত্রবাহিনীর তীব্র লড়াই চলছে। নাফ নদীর ওপারে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রায় ৩০ কিলোমিটার জুড়ে পরপর বিস্ফোরণের ভেসে এসেছে। রাতভর এ অবস্থার কারণে জনমনে আতংক ছড়িয়েছে সীমান্তে।
স্থানীয়রা জানান, টেকনাফ উপজেলার পৌরসভা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপসহ, নাফ নদীর মোহনা সীমান্ত থেকে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। মাঝে কয়েকদিন বন্ধ থাকলেও শনিবার রাত ৯টা থেকে ফের ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ফলে এপারে ফের আতংক ছড়িয়ে পড়ে।
টেকনাফ নাইট্যংপাড়া বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম জানান, শনিবার সারারাত ধরে তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। আতংকে তারা ঘুমাতে পারেননি। শাহপরীর দ্বীপ বাসিন্দা মো. ইসমাইল বলেন, মিয়ানমারের অভ্যন্তর থেকে ৫-১০ মিনিট পরপর মর্টারশেল বিস্ফোরণ হচ্ছে। শনিবার রাত ৯টা থেকে তারা বিকট শব্দ শুনছেন। হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী এসব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সীমান্ত এলাকার অনেক বাসিন্দা আমাকে এ তথ্য জানিয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, ওপারে যুদ্ধ চলছে। যে কারণে প্রায় সময় এপারে আতংক ছড়িয়ে পড়ছে। সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন মিয়ানমারে সংঘাতের জেরে কোনো রোহিঙ্গা নাগরিক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost