1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পেকুয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় শ্রমিকদল নেতা শওকত হত্যা মামলার আসামি খোরশেদ (৩৪) প্রকাশ খুইশ্যাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এস আই মাসুকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পেকুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর গোঁয়াখালী এলাকার নওশা মিয়ার পুত্র।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দূর্জয় বিশ্বাস হত্যার মামলার আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন ধৃত আসামিকে আদালতে প্রেরণ করে জিজ্ঞেসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। তিনি আরও জানান,শওকত হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান আছে।

উল্লেখ্য যে, গত ২৬ আগষ্ট সোমবার রাত ৯টায়
পেকুয়া বাজার ওয়াবদা চত্বর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পেকুয়া সদর পশ্চিম জোন শ্রমিক দলের সাবেক আহ্বায়ক শওকত ইসলাম শহিদ (৩৬) নিহত হয়। সে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের পুত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost