1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম

জনবান্ধব দল বলেই ১৫ বছরের জুলুমে ছিটকে পড়েনি বিএনপি”- উপজেলা যুবদলের কর্মশালায় খোকন চৌধুরী

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনবান্ধব দল বলেই দীর্ঘ ১৫ বছরের জুলুমে ছিটকে পড়েনি বাংলাদেশের রাজনীতি থেকে।” বিএনপির নেতাকর্মীরা মানুষকে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে হয়রানি করেনা, মানুষের জায়গা জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেনা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ছলিম উদ্দিন খোকন চৌধুরী। তিনি আরও বলেন, “বিগত ১৫ বছরে বিএনপির আন্দোলন-সংগ্রামে যারা মাঠে ছিলো সেসব ত্যাগী নেতারা সবসময় সামনের কাতারে থাকবেন। তাদেরকে বাদ দিয়ে আগামীতে কোনো কমিটি হতে পারেনা। বড় দল হিসেবে আমাদের মাঝে গ্রুপিং থাকতে পারে, তবে তাতে ত্যাগী কর্মীরা যাবে বৈষম্যের শিকার না হয় সেদিকে যথাযথ নজর রাখতে হবে।” 11 নভেম্বর (শনিবার) লোহাগাড়া উপজেলা যুবদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হকের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম-আহবায়ক মুসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেল।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনটি ধানের শীষ মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তাগণ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এম. আবুল কাশেম, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী, উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মকছুদুর রহমান, উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বেলাল কোম্পানি, আধুনগর যুবদল নেতা রেজাউল করিম সহ আরো অনেকেই বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
পরে দলের দুঃসময়ে নির্যাতিত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost