জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত কক্সবাজার ৩৪ বিজিবি’র অধীনস্থ ঘুমধুম বিওপির একটি টহল দল সোমবার (১১ নম্ভেবর) সকাল ১০ টায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় বিওপির ২০০ মিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পশ্চিম কুল নামক স্থান হতে মায়ানমার থেকে আসা নারী-পুরুষ ও শিশু সহ ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায় অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় তাদের আটক করতে সক্ষম হয় ।
একই দিন বেলা ২টা আটকের পর বিজিবির উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে মায়ানমার অভ্যন্তরে তাদের পুশব্যাক করা হয়।
আটককৃত সবাই মিয়ানমার রাখাইন প্রদেশের আকিয়াব জেলার বুচিডং থানার তম বাজারে স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
তারা জানায় গত ৯ নভেম্বর হতে আকিয়াব জেলার বিভিন্ন এলাকায় সামরিক বাহিনী ও আর্কন আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। এমতাবস্থায় প্রাণ রক্ষার্থে তারা (রোহিঙ্গারা) সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
অনুপ্রবেশকারীদের মধ্যে ৩ জন পুরুষ, ৮ জন নারী ও ৮ জন শিশু রয়েছে।
Leave a Reply