1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

চকরিয়ায় জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার

বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিনিধিঃ

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক সেবার মানকে সমৃদ্ধ করেতে ও সেবা গ্রহীতাগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করে চকরিয়া সচেতন নাগরিক কমিটি।
গত ১২ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি, চকরিয়া কর্তৃক আয়োজিত “জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় বিষয়ক কর্মশালা-২০২৪” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ফখরুল ইসলাম বলেন “রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় শুদ্ধাচার কৌশল একটি গুরত্বপূর্ণ পদক্ষেপ, যা প্রাতিষ্ঠানিক সেবার মানকে সমৃদ্ধ করে এবং সেবাগ্রহীতাগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করে। পেশাগত জীবনে আমরা যত বেশি শুদ্ধাচার চর্চা করবো ততো বাড়বে আমাদের নৈতিক শক্তি, যার প্রভাব পড়বে আমাদের ব্যক্তি জীবনে। নৈতিকতার এই মহৎ শক্তি ব্যক্তি থেকে ছড়িয়ে পড়বে জাতি পর্যায়ে। নৈতিকতার এই চর্চা-ই আমাদের পৌঁছে দেবে মানবিক মহাসমাজ গড়ার পথে, যেখানে রুদ্ধ হবে সকল অপতৎপরতা। সকলের সম্মিালিত শুদ্ধাচার কৌশলের ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে আমরা অচিরেই অর্জন করতে পারবো টেকসই উন্নয়ন অভীষ্ট।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব শোভন দত্ত বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ধরনের অপ্রতুলতা রয়েছে, যার মধ্যে সবচেয়ে প্রকট হলো কর্মী সংকট। তদুপরি আমরা চকরিয়ার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের সহযোগীতা নিয়ে সব্বোর্চ সেবা প্রদানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি। জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট-১৬ এর আলোকে আমরা প্রাতিষ্ঠানিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবো, যা সেবার মানকে আরো সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি।
উপস্থিত অনেকে বলেন, সাম্প্রতিক সময়ের ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী বিপ্লবের মূল চেতনা, সমাজ থেকে বৈষম্য তথা দুর্নীতি মুক্ত সমাজ জাতিকে উপহার দেয়া। আমাদের আজকের কর্মশালার গৃহীত পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী বিপ্লবের মূল চেতনা বাস্তবায়নে অবদান রাখতে পারবো।
কর্মশালায় জাতীয় শুদ্ধাচার ব্যবস্থা, শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ অর্জনে প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ ও উত্তরণের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। যে চকরিয়ার সরকারি দপ্তর সমূহের কর্মকর্তাগন প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট-১৬ এর আলোকে ২১ টি বিষয়কে অর্ন্তভ‚ক্ত করে স্ব স্ব দপ্তরের ২০২৫ সালের একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন, চকরিয়া সনাক সদস্য জনাব, রুনেন্দু বিকাশ দে। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ননা করেন টিআইবি-চকরিয়ার এরিয়া কো-অর্ডিনেটর জনাব শেখ মোঃ ওবায়দুর রহমান এছাড়াও জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন বিষয়ক স্লাইড উপস্থাপন করেন টিআইবি-চট্টগ্রাম ক্লাস্টারের, ক্লাস্টার কো-অর্ডিনেটর জনাব, জসিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost