1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

নাইক্ষ্যংছড়ির দূর্গম সোনাইছড়িতে পিকআপ – মোটরসাইকেল সংঘর্ষে নিহত – ১

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪০ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি: 
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম সোনাইছড়ি ইউনিয়নের রেজু খালের ব্রিজের মাথায় পিকআপ এর সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কাউসার সাহাগ (২৮)

নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজু খালের ব্রিজের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার সোহাগ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার বাসিন্দা মোঃ বদি আলমের পুত্র।

স্থানীয় সোনাইছড়ির বাসিন্দা অংথোয়াহ্লা মার্মা জানান,নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার বাসিন্দা মোঃ বদি আলমের পুত্র কাউসার সোহাগ মোটরসাইকেল নিয়ে রেজু খালের ব্রীজের মাথায় পৌঁছালে বিপরী মুখী ডাম্পার পিকাপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই  সংঘর্ষে কাউসার সোহাগ গুরুতর আহত হয়। এই সময় তাকে এলাকাবাসী উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে সোহাগের অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে  চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

উপজেলার সচেতন মহল, পাহাড়ি সরু আকাবাঁকা রাস্তায় যে কোনো যানবাহন চলাচলের গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি রাখা এবং সরু রাস্তার দু’পাশে প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাশরুরুল হক বলেন, সোনাইছড়িতে মোটরসাইকেল ও পিকাপ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি । এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost