1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অভিযান : লেমুছড়ি সীমান্ত দিয়ে পাচারের চেষ্টাকালে সার ও কোমল পানীয় জব্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি ,
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তের দৌছড়ি ইউনিয়নের ১১ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বালুর মাঠ নামক স্থান থেকে অবৈধ ভাবে মিয়ানমারে পাচারকালে মালিকবিহীন ইউরিয়া সার,ড্যাপ সার,কোমল পানীয় গিয়ার,প্রান লিচি,প্রান আপ জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৫ টার সময় নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র একটি বিশেষ টহল দল বিজিবির অধীনস্থ বিওপির টহল দলের দায়িত্ব পূর্ণ লেম্বুছড়ি বিওপির টহল দল বিপি ৫০/১এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিওপি থেকে আনুমানিক ১.৫ কিঃমিঃ দক্ষিণ দিকে বালুর মাঠ নামক স্থান থেকে বিজিবি গোপন সংবাদে অভিযান চালিয়ে মালিক বিহীন  বাংলাদেশী বিভিন্ন মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে ছিল, ড্যাপ সার ১০০ কেজি,ইউরিয়া সার ৫০ কেজি,প্রান লিচির বোতল ৪৮টি, প্রান আপ এর বোতল ২৪টি,কোমল পানীয় গিয়ার ২৪টি। উল্লেখিত পণ্য গুলি বিজিবি অভিযানে জব্দ করতে সক্ষম হয়েছে বলে জানা যায়। এই সময় বিজিবির অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)’ সুত্রে জানাযায়,লেমুছড়ির বালুর মাঠে মালিক বিহীন উদ্বারকৃত সার,পানীয়,কোমল পানীয় গুলি বিজিবি হেফাজতে রয়েছে।
উদ্ধারকৃত মালামাল গুলি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি চলছে বলেও জানান।
এছাড়া তিনি আরো জানান,
নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট
কর্ণেল সাহেল আহমেদ নোবেল এসি, বলেন,
মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost